ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ সকাল

Link Copied!

বাস ব্রান্ডিং-এর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর’২৩) ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নগর ভবনে বাসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড: ফজলে শামসুল কবির, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, ডেপুটি ডিরেক্টর মোখলেসুর রহমানসহ আরো অনেকে।

সাধারণ মানুষদের মাঝে তামাকের ভয়াবহতা তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তাসহ ছয়টি বাস ব্রান্ডিং এর ভিন্নধর্মী উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বাসগুলো রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো: মিজানুর রহমান বলেন, তামাকের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হলে প্রচার প্রচারণা আরও বাড়াতে হবে। এমনকি তামাকের বিরুদ্ধে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

ড: ফজলে শামসুল কবির বলেন, বর্তমানে তরুণরা ই-সিগারেটের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে ই-সিগারেট বাজারজাত বন্ধ করা অত্যন্ত জরুরী। পাশাপাশি তামাক কোম্পানিগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্যমতে, তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার (প্রতিদিন ৪৪২ জন) মানুষ অকালে মৃত্যুবরণ করেন। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু