ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

তামাক নিয়ন্ত্রণে সাংবাদিকতায় জাতীয় অ্যাওয়ার্ড পেলেন সুশান্ত সিনহা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

তামাক নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও জনস্বাস্থ্য গবেষক সুশান্ত সিনহা। এটি তার দ্বিতীয়বারের মতো এই জাতীয় সম্মাননা অর্জন। এর আগে ২০২৩ সালে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে তিনিই প্রথমবার এই পুরস্কার লাভ করেছিলেন।

শনিবার (৩১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সুশান্ত সিনাহ ধারাবাহিকভাবে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিক অধিকার লঙ্ঘন এবং তাদের দাবির আন্দোলন, সেইসঙ্গে তামাক কোম্পানিগুলোর কৌশলগত অপপ্রচারের বিষয়গুলো তুলে ধরে জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন রেলসচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রতিনিধি রাজেশ নারওয়াল এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।

জাতীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণে ৯টি ক্যাটাগরিতে মোট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক