ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

তামাকমুক্ত ক্যাম্পাসের দাবিতে জবিতে অ্যান্টি টোব্যাকো ক্লাবের শোভাযাত্রা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৬, ৪:৫৪ বিকাল

Link Copied!

‘তামাক পণ্য বর্জন করি, তামাক মুক্ত ক্যাম্পাস গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে তামাকবিরোধী শোভাযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যান্টি টোব্যাকো ক্লাব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জবি অ্যান্টি টোব্যাকো ক্লাবের সভাপতি মোহাম্মাদ ইয়াসিন ইসলাম বলেন, তামাক সেবন শুধু ধূমপায়ীর জন্যই নয়, তার আশপাশে থাকা মানুষের জন্যও মারাত্মক ক্ষতিকর। তিনি বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায় তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ক্লাবের উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, তামাক মানুষের সুস্বাস্থ্যের জন্য বড় হুমকি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধূমপান ও তামাকমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে অ্যান্টি টোব্যাকো ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ক্লাবের প্রতিটি সদস্য তামাকবিরোধী আন্দোলনের একজন করে অ্যাম্বাসাডর হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৩৫ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত এবং প্রতিবছর প্রায় ৬১ হাজার মানুষ তামাকজনিত কারণে মারা যায়। অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম কারণও তামাক। এ অবস্থায় সমাজের সর্বস্তরে তামাকবিরোধী সচেতনতা জোরদার করা জরুরি।

শোভাযাত্রা ও সমাবেশে জবি অ্যান্টি টোব্যাকো ক্লাবের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান