ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

তরুণদের আইসিটি দক্ষতা বাড়াতে হুয়াওয়ের সঙ্গে ঢাবির চুক্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৯ সকাল

Link Copied!

হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে সিআইডিইউ এর নিয়মিত কার্যাবলীর পাশাপাশি হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি হিসেবে কাজ করবে। সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-তে আয়োজিত চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর আওতায়, সিআইডিইউ-এর শিক্ষার্থীদেরকে অনলাইন-ভিত্তিক এআই ট্রেনিং প্রোগ্রামে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেবে হুয়াওয়ে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি ও প্রয়োগ এবং হুয়াওয়ের এআই প্রসেসর ডেভেলপমেন্টের মতো বিষয়ের ওপর প্রশিক্ষণের সুযোগ থাকবে।

হুয়াওয়ের পক্ষ থেকে মা বেন বলেন, “বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সিআইডিইউ-এর সঙ্গে যৌথভাবে শিক্ষার্থীদের এআইয়ের দক্ষতা বাড়াতে চাই যাতে তাঁরা ভবিষ্যতের জন্য তৈরি হয়ে ওঠে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।”

সিআইডিইউ-এর পক্ষ থেকে ড. ইয়াং হুই বলেন, “সুপরিকল্পিত এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের সুযোগ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে আরও বেশি ধারণা পাবে। আমরা বিশ্বাস করি, এই যৌথ প্রয়াস সিআইডিইউ-এর শিক্ষার্থীদের প্রশিক্ষণকে আরও উন্নত করবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এর ফলে এআইকে ভবিষ্যতে ক্যারিয়ারের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে উৎসাহ পাবে।”

হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি বৈশ্বিক পর্যায়ে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতার মধ্যে ব্যবধান কমাতে সহায়তা করে চলেছে। এর ফলে শিক্ষার্থীরা ডিজিটাল অর্থনীতির সুফল গ্রহণের সুযোগ পাচ্ছে।

হুয়াওয়ে মেলায় আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছে। এর মাধ্যমে তারা হুয়াওয়েতে চাকরির সুযোগ সম্পর্কে জানার এবং সরাসরি আবেদন করার সুযোগ পেয়েছে। প্রতি বছর অনেক নতুন গ্র্যাজুয়েট হুয়াওয়েতে যোগ দিয়ে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়ে তোলে।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা