ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফের ৫ম নারী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অক্টোবর ২০২৪, ৬:৩০ বিকাল

Link Copied!

পঞ্চমবারের মতো নারী কর্মী সম্মেলন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির গণ-গ্রামীণ বীমা ডিভিশনের উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) নরসিংদীর ড্রীম হলিডে পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে নারী কর্মীদের সাফল্যের প্রতি স্বীকৃতি স্বরূপ ২০১৭ সাল থেকে নারী কর্মী সম্মেলন আয়োজন করে আসছে ডেল্টা লাইফ। এবারের সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭০০ নারী কর্মী অংশগ্রহণ করেন।

কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক আদিবা রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু’র সভাপতিত্বে ডিএমডি আনোয়ারুল হক, এএমডি ও সিএফও মিল্টন ব্যাপারীসহ উপস্থিত নারী কর্মী প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা নারী কর্মীদের ব্যবসায়িক সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে উত্তরোত্তর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত