ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফের নারী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অক্টোবর ২০২৫, ৫:৪৪ বিকাল

Link Copied!

নারীর আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র বীমা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের “নারী কর্মী সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজন করে প্রতিষ্ঠানটি।

২০১৭ সাল থেকে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করে আসছে ডেল্টা লাইফ। তারই ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো নারী কর্মীদের সম্মাননা দেওয়া হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান (ACII-UK)। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু FCMA, FCS।

ডেল্টা লাইফ ইনসিওরেন্স দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে নিম্নআয়ের জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় ক্ষুদ্র বীমা পরিকল্পনা প্রবর্তন করে। ১৯৮৮ সাল থেকে “গণ-গ্রামীণ বীমা” পরিকল্পনার মাধ্যমে এই সেবা দিয়ে আসছে কোম্পানিটি। এই খাতে নারী কর্মীদের অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। বর্তমানে গণ-গ্রামীণ বীমায় মোট এজেন্টের ৭২.৪৯ শতাংশই নারী। মোট প্রিমিয়াম আয়ের ৬৭.৮ শতাংশ আসে তাঁদের মাধ্যমেই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ডেল্টা লাইফ ভবিষ্যতেও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এবং নারীর অবদানের স্বীকৃতি প্রদান অব্যাহত রাখবে। নারী কর্মীদের অদম্য প্রচেষ্টায় আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হবে।”

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০০ সফল নারী কর্মী অংশ নেন। মাঠপর্যায়ের সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৫ জন নারী কর্মীকে পদক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে গল্প, গান ও আড্ডা নিয়ে ‘আপন ভুবন’ নামে বিশেষ পর্ব এবং রঙিন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত