ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেমরা ও আফতাবনগরে ৬ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর শোক ও সহায়তার ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৩, ২:৩১ বিকাল

Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সম্প্রতি ঢাকার ডেমরা ও আফতাবনগরে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা এবং আহত শ্রমিককে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী ।

গত শনিবার (২৪ জুন) রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনে ক্রেনের দড়ি ছিঁড়ে তিন জন নির্মাণ শ্রমিক নিহত ও গত বৃহস্পতিবার (২২ জুন) আফতাবনগরে নির্মাণাধীন ভবনে তিন জন নির্মাণ শ্রমিক নিহত এবং একজন শ্রমিক আহত হওয়ার ঘটনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

আজ এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং এ সহায়তার ঘোষণা দেন। শোক বার্তায় প্রতিমন্ত্রী এসব হতভাগ্য শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি মর্মান্তিক এ দু’টি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য,গত শনিবার দুপুর ২টার দিকে একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় ক্রেনের দড়ি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ শ্রমিক হলেন— মিজান (৩০), মোস্তফা (৪২) ও জাফর (৫০)। এদিকে আফতাবনগরে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্মাণাধীন ভবনে প্লাস্টার করার সময় মাঁচা ভেঙে চার শ্রমিক ৭ তলার ওপর থেকে পড়ে তনিজন শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। আফতাবনগরে নিহত ৩ শ্রমিক হলেন রবিউল (৩০), সুমন (৩২) এবং কামাল (৩০)। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক  এ কে এম সালাউদ্দিন জানান,  দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দু’টি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আজকালের মধ্যে তদন্ত রিপোর্টও পাওয়া যাবে বলে উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট