ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ডেমরায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

রাজধানীর ডেমরায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালরেক নাম হৃদয় (৩০)। আহতরা হলেন- ট্রাকের হেলপার শারফিন (৬০), কাভার্ডভ্যানের চালক নাজমুল (৪৫) ও হেলপার বাবু (২৩)।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, ট্রাকটিতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ট্রাকটি থেমে যায়। ট্রাকের পেছনে অপেক্ষা করার সময় চালক হৃদয় ও তার হেলপার শারফিন অন্য গাড়িগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছিলেন।

এসআই শীতল আরও জানান, ঘন কুয়াশার মধ্যে একটি কাভার্ডভ্যান পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা