ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. সর্বশেষ

ডেঙ্গু, জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধের দাবিতে স্মারকলিপি দিবে বাসদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অগাস্ট ২০২৩, ৫:১৭ বিকাল

Link Copied!

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষণা করে প্রতি ওয়ার্ডে চিকিৎসা কেন্দ্র নির্মাণ করে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা করা এবং নগরীর জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি দিবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আগামীকাল বুধবার ৯ আগস্ট ২০২৩ সকাল সাড়ে ১১টায় গুলশান ২ নং নগর ভবনের সামনে জমায়েত ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বরাবর এ স্মারকলিপি পেশ করা হবে।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সদস্য সচিব জুলফিকার আলী আজ ৮ আগস্ট সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের কর্মসূচি সফল করার জন্য দলের ঢাকা মহানগরের নেতাকর্মীসহ ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯