
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। গত সোমবার (১৫ এপ্রিল ২০২৪) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন এ সময়ের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৬ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৮৬৫ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ১৭২ জন ও নারী ৬৯৩ জন।