ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড অ্যাওয়ার্ড পেল ৯ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫১ সকাল

Link Copied!

ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড ২০২৪ এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ডেইলি ইন্ডাস্ট্রি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কৃত ব্যাংকগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এসবিএসি ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ববধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক এবং ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সভাপতি ড. এনায়েত করিমের সভাপতিত্ব করেন। ডেইলি ইন্ডাস্ট্রির বার্তা প্রধান রফিকুল ইসলাম আজাদ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ বছর মোট ৯টি বাণিজ্যিক ব্যাংক তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য পুরস্কৃত হয়েছে। ২০২৪ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ক্যাপিটাল, অ্যাসেট, ম্যানেজমেন্ট, আর্নিং, লিকুইডিটি এবং মার্কেট রিস্ক সেন্সিটিভিটির (ক্যামেলস) রেটিংয়ের উপর ভিত্তি করে মূল্যায়িত হয়েছে ব্যাংকগুলো।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পিঠা উৎসবেরও আয়োজন হয়। অনুষ্ঠানে সিনিয়র ব্যাংকার, কূটনৈতিক, সরকারি এবং কর্পোরেট নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত