ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডিমের দাম কমাতে টাস্কফোর্সের সঙ্গে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৪, ১২:৫৪ বিকাল

Link Copied!

ডিমের দাম কমাতে টাস্কফোর্সের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, জনবান্ধব যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয় সহায়তা করবে। সিন্ডিকেটকারী, চাঁদাবাজ ও অন্যায়কারীকে কোনো ছাড় দেয়া হবে না।

ঊর্ধ্বমুখী দাম প্রসঙ্গে তিনি বলেন, ডিমের দাম কমাতে টাস্কফোর্সের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।

বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনেও দেশে চালু হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এ অস্থিরতা থাকতো না।

আর দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা আছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, অতি দ্রুত বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট