ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঠান্ডায় বেড়েছে রোগের প্রকোপ, আক্রান্ত বেশি শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৪, ১০:২১ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে কনকনে বাতাস আর তীব্র শীতে জনজীবন অনেকটাই থমকে গেছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে ঘরে ঘরে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, অ্যাজমাসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর হাসপাতাল) সূত্রে জানা যায়, গত ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়েছে শূন্য থেকে ৫ বছর বয়সী ২৮৫ জন শিশু এবং ৫২ জন বয়স্ক। অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে আক্রান্তের সংখ্যা ১০ জন এবং নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা ২ জন। ঠান্ডাজনিত রোগে শিশু ছাড়াও নানা বয়সী রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতালে) শিশু বিভাগে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ভেতরে অধিকাংশ বেডে শিশু এবং রোগীর স্বজনরা রয়েছেন। পাশাপাশি পুরুষ ওয়ার্ডে বেড়েছে অ্যাজমা, শ্বাসকষ্টের রোগী। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

দেড় বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে আসা কাটাছরা ইউনিয়নের গৃহবধূ নুর জাহান বেগম বলেন, তিনদিন আগে আমার ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। তার ডায়রিয়া হয়েছে। এখন মোটামুটি ভালো আছে। তবে পুরোপুরি সুস্থ হয়নি। শরীর খুবই দুর্বল।

হাসপাতালের দায়িত্বরত নার্স ইনচার্জ সীমা রাণী নাথ বলেন, ঠান্ডাজনিত রোগে কদিন ধরে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন প্রায় ১৫-২০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আমদের পর্যাপ্ত পরিমাণে নার্স থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সক্ষম হচ্ছি।

হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সুমন ঘোষ পলব বলেন, ঠান্ডায় শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া হলে শিশুদের ওরস্যালাইন খাওয়াতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পচা বাসি খাবার থেকে দূরে রাখতে হবে।

তিনি আরও বলেন, এই শীতে শিশুদের প্রতি বেশি যত্ন নিতে হবে। এ বিষয়ে মা-বাবার সচেতনতার কোনো বিকল্প নেই।

 

 

Facebook Comments Box

আরও পড়ুন

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত