ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫৫ সকাল

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছে সোহাগ (২৫) নামের এক যুবক। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরও চারজন। এদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পথচারী যুবক সোহাগকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরও চারজনের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। সে পেশায় অটোচালক।

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা