ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

টেকনাফে যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ এপ্রিল ২০২৬, ৩:৫০ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে শামলাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দুটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের মোট মূল্য প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা অবৈধ জালগুলো ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬