ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

টালমাটাল নিত্যপণ্যের বাজার, আড়তে বন্ধ ডিম বিক্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৪, ১:৫৬ বিকাল

Link Copied!

কিছুতেই যেনো নিয়ন্ত্রণে আসছে না বাজার। বছর ব্যবধানে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে আলু-পেঁয়াজের দাম। লাগাম টানা যাচ্ছে না ডিমের দামের। আর সংকটে অস্বাভাবিক হয়ে উঠছে সব ধরণের সবজির দাম। এমন পরিস্থিতিতে সীমাহীন দুর্ভোগে কম আয়ের মানুষ। এবার যেন সব ধরনের নিত্য পণ্য একই সঙ্গে উত্তাপ ছড়াচ্ছে। অস্থিরতার এই আগুনে করপোরেট প্রতিষ্ঠানগুলো ঘি ঢালছে সরবরাহ কমিয়ে। সরকারের নানা প্রচেষ্টার পরও এমন পরিস্থিতি হতাশায় ভোগাচ্ছে সাধারণ মানুষকে।

টিসিবি’র হিসাবে, গত বছর এই সময়ে প্রতিকেজি আলু কেনা যেত ৪৫ টাকার কমে। কিন্তু এখন তা ৬০ টাকা। তবে পেঁয়াজের দাম বেড়েছে আরেকটু বেশি, যা কেজিতে ৪৫ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দামের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতা-বিক্রেতা সবাই।

বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় মুরগি ও ডিম। বছর ব্যবধানে পণ্য দুটির দাম বেড়েছে ১০ শতাংশ পর্যন্ত। সরবরাহ স্বাভাবিক থাকার পরও বাড়তি মুরগির দাম। তবে ডিমের বাজারে চলছে অন্য রকম অস্থিরতা। এদিকে, সপ্তাহ দুয়েক ধরে বাজারে সরবরাহ সংকটে বাড়ছে সব ধরনের সবজির দাম। যা এখন অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রামের পাহাড়তলির আড়ত বন্ধ বন্ধ করে দিয়েছেন আড়তদাররা। তারা জানান, সরকারের বেঁধে দেয়া প্রতি পিস ১১ টাকা ১০ পয়সায় ডিম কিনতে পারছেন না তারা। ফলে বিক্রিও করা যাচ্ছে না ১১ টাকা ৮৭ পয়সায়। বাড়তি দামে কিনে বিক্রি করতে গেলে পড়তে হচ্ছে জরিমানার মুখে। তাই বাধ্য হয়ে ডিম বিক্রি বন্ধ করা হয়েছে।

এদিকে, রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, উৎপাদন ও সরবরাহ ঘাটতির ফলেই বাজারে পণ্যের দাম বাড়ছে। এসময় যারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারিও দেন তিনি।

ডিমের বাজারের চলমান অস্থিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, ডিম ও মাংসের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করেই বাজারে দাম ও সরবরাহ ঠিক করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট