ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে সড়কে ঝরল ৪ প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ নভেম্বর ২০২৪, ১০:১২ সকাল

Link Copied!

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরের মালাউরি এলাকায় বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবিউল, সুজন, বেলাল (বইল্লা)। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী পিকআপ মধুপুর উপজেলার মালাউরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরামুল কবীর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা