ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ মে ২০২৫, ১০:৪০ সকাল

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের মুলিয়া নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গোসাইবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (২৫) ও মির্জাপুর উপজেলার ছাতিয়াচুরা গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়ায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এই ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা