ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

টাকা স্থিতিশীল রাখতে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৬, ১২:১৬ বিকাল

Link Copied!

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রফতানি খাতকে পুনরুদ্ধারের চলমান কৌশলের অংশ হিসেবে আরও ৪৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে এ ডলার সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ লেনদেন সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।

বিশ্লেষকদের মতে, বাজারে ডলারের সরবরাহ স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা আসবে এবং প্রবাসী আয় ও রফতানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত