ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলাশয় ভরাট করে ল্যাব নির্মাণ বন্ধের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ সকাল

Link Copied!

জলাশয় ভরাট করে বিএডিসি-র ল্যাব নির্মাণকাজ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে নাগরিক সমাজ। রাজধানীর মিরপুরের গৈদারটেক এলাকায় জলাশয় ভরাট করে টিস্যু কালচার ল্যাব নির্মাণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ল্যাব নির্মাণ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীকে গতকাল ৮ নভেম্বর শুক্রবার একটি চিঠিও দিয়েছে নাগরিক সমাজ। খবরসূত্র সংবাদ বিজ্ঞপ্তি।

নাগরিক সমাজের পক্ষে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ও পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুযায়ী, ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০ দশমিক ৫৮ শতাংশ। ২০২৩ সালে এর পরিমাণ কমে হয়েছে ২ দশমিক ৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা। তার বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২ দশমিক ৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়গুলো ভরাটের প্রত্যক্ষ প্রভাবে সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা হয় আর পরোক্ষাভাবে ঢাকার ভূগর্ভস্থ পানির পরিমাণও কমে যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, ‘এ জলাশয় রক্ষায় হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি জনস্বার্থমূলক মামলা হয়েছে। হাইকোর্ট জলাশয়ে পুনরায় মাটি ভরাট এবং যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বিএডিসিকে নির্দেশ দিয়েছেন। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানির আদেশ দিলে, বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?