ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু প্রকল্পে ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিল ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ডিসেম্বর ২০২৩, ১০:২১ সকাল

Link Copied!

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু প্রকল্পগুলোতে মনোযোগ দিয়ে গতকাল শুক্রবার ৩ হাজার কোটি মার্কিন ডলারের এক নতুন বেসরকারি বিনিয়োগ তহবিল গঠন করতে যাওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তেলসমৃদ্ধ দেশটি আশা করছে, আলতেরা নামক এ নতুন তহবিল ২০৩০ সাল নাগাদ মোট ২৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গত বৃহস্পতিবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-এর ২৮তম আসর। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্মেলনে বলেন, ‘আমি বিশ্বব্যাপী জলবায়ু সংকট সমাধানে ৩ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা করতে পেরে আনন্দিত।’

এক বিবৃতিতে বলা হয়, কপ-২৮ সম্মেলনের সভাপতি সুলতান আল জাবের এই নতুন তহবিল বোর্ডের প্রধান হবেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির প্রধানও।

বিবৃতিতে বলা হয়, এ তহবিল একটি ন্যায্য জলবায়ু অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে আন্তর্জাতিক প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আরও বেশি তহবিল পাওয়ার সুযোগ তৈরিতে জোর দেবে এটি।

জাতিসংঘের অর্থনীতিবিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেলের মতে, ভবিষ্যতে চীন ছাড়া উদীয়মান অন্যান্য বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে প্রতিবছর নিজেদের জলবায়ু সংশ্লিষ্ট বিষয় দেখভাল এবং উন্নয়ন চাহিদা মেটাতে ২ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করতে হবে। এ খাতে দেশগুলোর বর্তমান বিনিয়োগ এই অঙ্কের ধারেকাছে নেই।

এ অবস্থায় ধনী রাষ্ট্র ইউএইর নতুন বিনিয়োগ তহবিল গঠনের ওই উদ্যোগ কপ–২৮ নিয়ে তাদের সুদূরপ্রসারী কৌশলেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগ বিভিন্ন দেশের সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসতে চাপ সৃষ্টি করবে।

বিশ্বে ক্ষতিকর কার্বন নিঃসরণের জন্য বেশি দায়ী উন্নত দেশগুলো এবং বাকি বিশ্বের মধ্যে একটা সেতুবন্ধ সৃষ্টিকারী রাষ্ট্র হিসেবে নিজেদের বিবেচনা করে থাকে ইউএই। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে ভূমিকা কম হলেও জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি হয়ে উঠেছে দেশটি।

কপ-২৮ সম্মেলনকে জাতিসংঘের সর্বকালের বৃহত্তম জলবায়ুবিষয়ক সম্মেলন হিসেবে বলা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ৮০ হাজার প্রতিনিধি। গত বছর মিসরে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিয়েছিলেন নিবন্ধিত ৪৯ হাজার জন।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২