ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৮ কোটি মার্কিন ডলারের প্রকল্প পেল পিকেএসএফ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৩, ৯:৪৬ সকাল

Link Copied!

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশে দু’টি নতুন প্রকল্প বাস্তবায়নে পিকেএসএফ-এর প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সম্বলিত ‘Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)’ প্রকল্পটি উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠির জন্য অভিঘাত সহনশীল আবাসন নির্মাণে সহায়তা প্রদান এবং প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের ‘Extended Community Climate Change Project-Drought (ECCCP-Drought)’ প্রকল্পটি খরাপ্রবণ অঞ্চলের মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

আজ বৃহস্পতিবার ১৩ জুলাই ২০২৩ দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত জিসিএফ-এর ৩৬তম পর্ষদ সভায় প্রকল্প দু’টির অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ-এর আওতায় জিসিএফ গঠিত হয় এবং পিকেএসএফ বাংলাদেশে জিসিএফ-এর ‘Direct Access Entity (DAE)’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান।

উপকূলীয় সাত জেলার প্রায় চার লক্ষ মানুষের সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদী RHL প্রকল্প জলবায়ু-সহিষ্ণু আবাসন নির্মাণ, লবণাক্ততা-সহিষ্ণু জীবিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

অন্যদিকে, ECCCP-Drought প্রকল্পের আওতায় উত্তর-পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ তিন জেলার দুই লক্ষেরও বেশি মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা, পুকুর ও খাল পুনর্খনন, খরাসহিষ্ণু শস্যবিন্যাস অনুসরণ ও উপযুক্ত শস্যের জাত বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে, জিসিএফ-এর অর্থায়নে বাংলাদেশে দু’টি প্রকল্প বাস্তবায়ন করে পিকেএসএফ।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২