ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

চার মাসে রেমিট্যান্সে প্রবাহ বেড়েছে ১৩.৬ শতাংশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৯ মিলিয়ন মার্কিন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮ হাজার ৬৬ মিলিয়ন ডলার।

এদিকে, অক্টোবরের প্রথম ১৮ দিনে প্রবাসীরা ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ে পাঠানো ১ হাজার ৫২৩ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংক জানায়, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে এবং প্রণোদনা নীতির কারণে প্রবাসী আয় বাড়ছে। রেমিট্যান্স প্রবাহে এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্সের এ ধারাবাহিক বৃদ্ধি অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে এবং বৈদেশিক লেনদেনে ঘাটতি কমাতেও ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত