ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চারঘাটে ৪ ট্রেনের স্টপেজ চেয়ে রেল অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুন ২০২৫, ৯:১৪ সকাল

Link Copied!

চারঘাট উপজেলায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নন্দনগাছী রেলস্টেশনের কাছে এ কর্মসূচি শুরু হয়।

‘চারঘাটের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেললাইনের ওপর অবস্থান নেন। এ সময় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আসলে তারা লাল কাপড় দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং যাত্রাবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের দাবি, রাজশাহী থেকে চলাচলকারী চারটি আন্তঃনগর ট্রেন—সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩/৭৫৪), বরেন্দ্র এক্সপ্রেস (৭৩১/৭৩২), সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬১/৭৬২) এবং ঢালারচর এক্সপ্রেস (৭৭৯/৭৮০)—চারঘাটে যাত্রাবিরতি দিতে হবে। এছাড়া নন্দনগাছী রেলস্টেশনের সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।

রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত এর সমাধান হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা