ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চাঁদপুরে হামের প্রাদুর্ভাব, ৭২ হাজার শিশুকে টিকাদানের বিশেষ কর্মসূচি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ সকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাঁদপুরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এ বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলা এই কর্মসূচির আওতায় রয়েছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই তিনটি এলাকায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। কর্মসূচিটি ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে এবং অভিভাবকদের সচেতন করা হচ্ছে। শিশুরা যাতে দ্রুত টিকা পায়, সে জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২২ মার্চের মধ্যে চাঁদপুর জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো—৯ মাস বয়সী আব্দুল্লাহ, ৮ মাস বয়সী তাইয়েবা ইসলাম নুর এবং ৯ মাস বয়সী রুকাইয়া।

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুত টিকাদানকে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স