ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

চলতি অর্থবছরের ১১ মাসে পরিশোধ ৩.৭৮৪ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ১০:৩৯ সকাল

Link Copied!

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে মে মাস পর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছে বাংলাদেশ পরিশোধ করেছে ৩.৭৮৪ বিলিয়ন মার্কিন ডলার—যা দেশের ইতিহাসে এক অর্থবছরের মধ্যে সর্বোচ্চ ঋণ পরিশোধ।

গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩.০৬৮ বিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ২৩.৪ শতাংশ। পুরো আগের অর্থবছরে (জুলাই-জুন) ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩.৩৩৭ বিলিয়ন ডলার।

ইআরডির হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে পরিশোধকৃত মোট অর্থের মধ্যে ঋণের মূল অর্থ (প্রিন্সিপাল) ছিল ২৩৮ কোটি ডলার এবং সুদ বাবদ পরিশোধ হয়েছে ১৪০ কোটি ডলার।

এ প্রসঙ্গে ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, বিগত সময়ে নেওয়া বড় মেগা প্রকল্প ও বাজেট সহায়তার ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এখন তার পরিশোধের সময় শুরু হয়েছে। সেই সঙ্গে বাজারভিত্তিক উচ্চ সুদের ঋণের বোঝাও বেড়েছে।

অর্থনীতিবিদরা অনেক আগেই বিদেশি ঋণ গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে আসছেন। এখন সেই বাস্তবতা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাঁদের মতে, ঋণ পরিশোধের গতি ও পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে, ভবিষ্যতে আরও বেশি স্বচ্ছ ও সতর্ক পরিকল্পনার ভিত্তিতে বিদেশি ঋণ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশীয় রাজস্ব আহরণ ও বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স