ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ

ঘূর্ণিঝড় হামুন : মোংলা বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

প্রতিবেদক
admin
২৩ অক্টোবর ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হামুনে পরিণত হয়েছে। এ জন্য মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এই হুঁশিয়ারি জারি করা হয়।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সিগন্যাল বেড়েছে। রাত থেকে আগামী বুধবার পর্যন্ত উপকূলে ঝড়-বৃষ্টি বয়ে যাবে। ঘূর্ণিঝড় হামুন বর্তমানে মোংলা বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দিনভর উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে সন্ধ্যার পরও আকাশ মেঘে ঢাকা রয়েছে। এদিকে উপকূলে হালকা বাতাস বইলেও এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

এদিকে, মোংলা বন্দরে অবস্থানরত ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers