ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

ঘরের বাইরে ধূমপান নিষিদ্ধ করল মিলান

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৫, ৪:০৮ বিকাল

Link Copied!

শহরের জনস্বাস্থ্য ও বাতাসের মান উন্নয়নের লক্ষ্যে তামাকজাত দ্রব্য সেবনে বিধিনিষেধ আরোপ করেছে ইতালির মিলান পৌর কর্তৃপক্ষ। বুধবার (১ জানুয়ারি) থেকে শহরটির বিভিন্ন স্কয়ার, সড়ক ও পার্কিং এলাকাসহ সব উন্মুক্ত স্থানে ধূমপানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলেছে, ধূমপান করতে হলে একেবারেই নির্জন, লোকসমাগম নেই এবং জনসাধারণের সংস্পর্শ থেকে অন্তত ১০ মিটার দূরে- এমন স্থানে করতে হবে।

নতুন ঘোষণায় মূলত ধূমপান নিয়ে আগের দেওয়া নিষেধাজ্ঞার আওতা সম্প্রসারণ করেছে কর্তৃপক্ষ।

২০২১ সালে প্রথম ঘরোয়া জনসমাগমের স্থানের (ইনডোর পাবলিক প্লেস) পাশাপাশি ট্রানজিট স্টপ, পার্ক, কবরস্থান ও খেলাধুলার জায়গার মতো উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এবার তার পরিসর আরও বাড়ল।

এ বিষয়ে এক বিবৃতিতে মিলানের সিটি কাউন্সিলর এলেনা গ্রান্দি বলেছেন, এই পদক্ষেপের ফলে নাগরিকদের ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি শহরের জনস্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, আমি জানি, এই পদক্ষেপটির বাস্তবায়ন সহজ হবে না। রাতারাতিও এটি বাস্তবায়ন করা যাবে না। তবে (শহরের) সত্যিকারের সাংস্কৃতিক পরিবর্তনে যে এটি সহায়ক হবে, এ বিষয়ে আমি নিশ্চিত।

তামাকজাত পণ্যের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলেও ইলেক্ট্রনিক সিগারেটের মতো পণ্যসামগ্রী এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

 

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু