ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঘরেই তৈরি করুন সুস্বাদু পাকা আমের পায়েস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১০:৫৮ সকাল

Link Copied!

আমের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা হয়। এর মধ্যে পাকা আমের পায়েস অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু একটি ডেজার্ট। অল্প কিছু উপকরণেই খুব সহজে ঘরেই তৈরি করা যায় এই মজাদার পায়েস।

যা লাগবে
পোলাওয়ের চাল – পৌনে ১ কাপ
দুধ – ১ লিটার
পাকা আম (ব্লেন্ড করা) – ২টি
চিনি – স্বাদমতো
লবণ – সামান্য
বাদাম – ২ টেবিল চামচ
কিসমিস – ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো চিনি ও সামান্য লবণ দিন। চিনি গলে মিশ্রণটি কিছুটা ঘন হয়ে এলে কিসমিস ও বাদাম মিশিয়ে দিন।

সবশেষে ব্লেন্ড করা পাকা আম ঢেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। একবার ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে ফেলুন।

গুরুত্বপূর্ণ পরামর্শ

পায়েস তৈরির সময় অবশ্যই ভালোভাবে পাকা ও মিষ্টি আম ব্যবহার করুন। টক আম ব্যবহার করলে দুধ ফেটে যেতে পারে এবং পায়েসের স্বাদ নষ্ট হতে পারে।

পরিবেশন

পায়েস তৈরি হলে সার্ভিং ডিশে ঢেলে ওপরে বাদাম ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন। এটি গরম গরম খেতে যেমন সুস্বাদু, তেমনি ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করলেও দারুণ স্বাদ পাওয়া যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা