ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। নিরাপত্তার স্বার্থে রাত ১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন এই পথে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করে। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে মোট চারটি ফেরি চলাচল করে থাকে।

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় নরসিংহপুর ও বিপরীত ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা