ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ১০:২৬ সকাল

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম মিয়া খোরশেদ (৪০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম মিয়া খোরশেদ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, নুর আলম মিয়া অটোভ্যান চালিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি