ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

গোপালগঞ্জে বেড়েছে দুধ-ডিম ও মাংসের উৎপাদন

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৪, ৩:৫৩ বিকাল

Link Copied!

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় গেলো ২০২৩-২০২৪ অর্থ বছরে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫৬০ টন দুধ, ১৩ লাখ ডিম ও ৯৮৫ টন মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৮ হাজার টন দুধ, ৬ কোটি ডিম ও ২০ হাজার টন মাংস উৎপাদিত হয়। গেলো ২০২৩-২০২৪ অর্থ বছরে এ উপজেলায় ৩৮ হাজার ৫৬০ টন দুধ, ৬ কোটি ১৩ লাখ ডিম ও ২০ হাজার ৯৮৫ টন মাংস উৎপাদিত হয়েছে। সেই হিসাবে গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে।

ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বয়সের মানুষের আমিষ, প্রেটিন ও পুষ্টির চাহিদা পুরণে আমরা দুধ, ডিম ও মাংসের উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এতে একদিকে যেমন খামারিরা লাভবান হচ্ছেন, অন্যদিকে উপজেলাবাসী সহজে দুধ, ডিম ও মাংসের সরবরাহ পাচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা