ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

গাজায় পাঁচশ পরিবারের মাঝে বাংলাদেশিদের পানি বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৪, ৩:২৭ বিকাল

Link Copied!

ফিলিস্তিনের উত্তর গাজায় তৃষ্ণার্ত পাঁচশ পরিবারের নারী ও শিশুদের মাঝে চার হাজার লিটার পানি বিতরণ করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশের আস-সিরাজ ফাউন্ডেশন নামের একটি সেবা সংস্থার ব্যানারে এ সহায়তা দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক তানভীর সিরাজ বলেন, পুরো গাজায় বিশুদ্ধ পানির সংকটে বিশেষ করে স্বজনহারা শিশুদের অত্যন্ত কষ্ট হচ্ছে, তাই আমরা তাদের জন্য পানির ব্যবস্থা করেছি। এদিকে বিশুদ্ধ পানির অভাবে তাদের মাঝে বিভিন্ন রোগের জন্ম দিচ্ছে।

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক আরও বলেন, গত এপ্রিল মাসে মিশর থেকে সরাসরি রাফা ক্রসিং দিয়ে বায়তুয যাকাত সংস্থার মাধ্যমে ৫ লরি বিশুদ্ধ পানি ও বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা করেছি আমরা। তারপর থেকে মিশরে অবস্থানরত আহত গাজার শরণার্থীদের আমরা চিকিৎসা সেবা দিয়ে গেছি। এখন ৩য় ধাপে উত্তর গাজার আত্মীয়-স্বজনদের হারিয়ে মানবেতর জীবনযাপন করা এসব অসহায় পরিবারের মাঝে নিয়মিত বিশুদ্ধ পানি বিতরণ করে যাচ্ছি আমরা।

আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আমি বিশেষ করে মানবতাবাদী বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানাই, যারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর সবশেষ ৯ দিনের অভিযানে অন্তত ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট