ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

গর্তে পড়ে নিখোঁজ শিশুকে উদ্ধারে টানা ১৮ ঘণ্টার চেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ সকাল

Link Copied!

রাজশাহীর তানোরে দুই বছর বয়সী শিশু সাজিদকে রাতভর অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাঠে খেলতে গিয়ে হঠাৎ একটি গর্তে পড়ে যায় সে। এরপর দুপুর ২টা থেকে শুরু হয়ে সারারাতব্যাপী চলে উদ্ধার অভিযান, তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও তিনটি স্কেভেটর সারারাত সাঁড়াশী অভিযান চালায়। ঘটনাস্থলে পরিবার ও স্থানীয়রা রাতভর অবস্থান করেন শিশুটিকে ফিরে পাওয়ার আশায়।

রাতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলটির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা অশ্রুসিক্ত নয়নে শিশুটির সুস্থ ফেরার জন্য দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উদ্ধার কাজকে সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের রাজশাহীর উপপরিচালক দিদারুল আলম বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। অভিযান শেষে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। মা রুনা খাতুনের সঙ্গে মাঠে ছিল দুই বছরের সাজিদ। প্রথমে মায়ের কোলে থাকলেও পরে নেমে হাঁটছিল। হঠাৎ গর্তে পড়ে তলিয়ে যায় সে। নাম ধরে ডাকতে ডাকতে শেষবারের মতো “মা” বলে চিৎকার শুনতে পান মা। শিশুটির বাবা রাকিব ঢাকায় একটি কোম্পানিতে কাজ করেন। খবর পেয়ে তিনি ঢাকায় থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরিবারটি তানোর উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলের হাট এলাকার বাসিন্দা।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা