ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৫, ১২:৪১ বিকাল

Link Copied!

ব্যাংক খাতে খেলাপি ঋণ ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ প্রতি ৪ টাকার মধ্যে ১ টাকা আদায় অনিশ্চিত।

তিন মাস আগেও (ডিসেম্বর ২০২৪) খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সেই হিসেবে মাত্র এক প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, বিদায়ী সরকারের সময় অনিয়ম করে বিতরণ করা অনেক ঋণ এখন নিয়মবহির্ভূত বা খেলাপিতে পরিণত হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ–ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর আসল চিত্র এখন প্রকাশ পাচ্ছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকে খেলাপি ঋণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে নেয়া বড় অঙ্কের ঋণ অনেকটাই বিদেশে পাচার হয়েছে। সরকারের পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আগের শিথিল নীতি থেকে সরে এসে খেলাপি হিসাবগুলো পুনঃমূল্যায়ন শুরু করেছে।

সরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪৫.৭৯ শতাংশ, আর বেসরকারি ব্যাংকে ২০.১৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং অর্থনীতিতে এর প্রভাব গভীরভাবে মূল্যায়ন জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত