ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

খাগড়াছড়িতে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জানুয়ারী ২০২৫, ১২:৩২ বিকাল

Link Copied!

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রায় ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে এসব সিগারেট জব্দ করে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

অবৈধ পথে আসা ৬ হাজার ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

সার্জেন্ট মো. হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিদেশি এসব সিগারেট জব্দ করে।
জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?