ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষিবিষয়ক লেখালেখি সম্প্রসারণে বিএআরএফের নতুন উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

কৃষি সাংবাদিকতাকে আরও উৎসাহিত ও সমৃদ্ধ করতে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৫’ চালু করেছে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)। সম্প্রতি খামারবাড়ির একটি হল রুমে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ বছর মোট পাঁচজন সাংবাদিককে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান করা হবে। জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত কৃষিবিষয়ক সংবাদ প্রতিবেদন আহ্বান করা হয়েছে। এসব প্রতিবেদন নিরপেক্ষ বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে পুরস্কারের জন্য নির্বাচিত হবে।

বিজয়ীদের হাতে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, কৃষি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে দেওয়া হবে ৩০ হাজার টাকা করে সম্মানী, ক্রেস্ট ও সন্মাননাপত্র। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৫।

নিয়মাবলী সংক্ষেপে

মোট ৫ জনকে পুরস্কার প্রদান করা হবে।

১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন জমা দিতে হবে।

সিরিজ ছাড়া একজন প্রতিযোগী একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না।

প্রিন্ট ও অনলাইনে ই-পেপার কপি ও লিংক জমা দিতে হবে (বিষয়ে উল্লেখ করতে হবে: ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৫’)।

টিভি প্রতিবেদনের লিংক অবশ্যই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের হতে হবে।

দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রতিবেদন পাঠানোর ই–মেইল: barfbd10@gmail.com

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা