ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ আরোহী নিহত

প্রতিবেদক
admin
২০ মে ২০২৪, ২:৫২ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লায়, ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। সেখান থেকে মোটরসাইকেলে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

সোমবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জামসেদ আহমেদ (৩৬) চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে কুয়েত প্রবাসী। অন্যজন মো. শাহজালাল (৩২) একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ