
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোনো ট্রেনে এই তিন যুবক কাটা পড়তে পারেন। কোন ট্রেনে কাটা পড়ছেন, বিষয়টি জানার চেষ্টা করছি।
নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেন কাটা পড়েন। তখন দুজন জীবিত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করেছে।