ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুতুবপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৫, ১০:৩৩ সকাল

Link Copied!

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে এ ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানটি ছিটকে সড়কের অপরপাশে চলে যায়। এ সময় ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক শামীম আহম্মেদের মৃত্যু হয়।

ওই সময় আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি