ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের বৈধতা দিল সুপ্রিম কোর্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ বিকাল

Link Copied!

ভারতের সুপ্রিম কোর্ট আজ ১২ ডিসেম্বর দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছেন। এর মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত মামলা চূড়ান্ত রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এই অনুচ্ছেদের মাধ্যমে জম্মু-কাশ্মীর বিশেষ সুবিধা পেত।

এই রায়ের ফলে চার বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নেওয়া সিদ্ধান্ত বৈধতা পেয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। আজ সোমবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড থেকে আলাদা নয়, তাই তাদের কেন্দ্রীয় সংবিধান মেনেই রাজ্য পরিচালনা করতে হবে।

রায়ে দেশটির সর্বোচ্চ আদালত একইসঙ্গে নির্বাচন কমিশনকে ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই রায় দেন। এসময় তিনি বলেন, ‘রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতার ব্যবহারে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজের উদ্যোগকে এই আদালত বৈধ হিসেবে বিবেচনা কড়ছে।’

আদালতের বেঞ্চ একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়। ২০১৯-এর আগস্টে ৩৭০ অনুচ্ছেদ খারিজের পর থেকে এটি একটি কেন্দ্র-শাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়েছে।

 

কাশ্মীর নিয়ে ভারতের একক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই— পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সরকারি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এই রায়কে ‘বিচারব্যবস্থার উপহাস’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মীরকে নিয়ে ভারতের একক সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের ওপর ভারতের সংবিধান চাপিয়ে দেওয়াকে সমর্থন করে না পাকিস্তান। এর কোনো বৈধতা নেই। তিনি বলেন, ভারত তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা ভুলে স্থানীয় আইন তাদের ওপর চাপিয়ে দিতে পারে না। জম্মু-কাশ্মীরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ব্যর্থ হবে।

পাকিস্তান কাশ্মীরের জনগণের প্রতি সর্বোচ্চ রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাবে বলেও ঘোষণা দেন জলিল আব্বাস।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত