ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কারওয়ান বাজারে ডিম সরবরাহ শুরু হলেও চিত্র বদলায়নি মূল্য তালিকায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৭ বিকাল

Link Copied!

দুদিন বন্ধ থাকার পর ডিম সরবরাহ শুরু হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে; তবে বাড়তি দামই গুনতে হচ্ছে ক্রেতাদের। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসে ডিমবাহী ট্রাক। এর পরপরই আড়তের সামনে ঝুলিয়ে দেয়া হয় মূল্য তালিকা। এতে পাইকারি দামই রাখা হচ্ছে ১২ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা।

আজ (বুধবার) থেকে খুচরায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির কথা থাকলেও এখনই সম্ভব হচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। তাদের বলছেন, খামার থেকেই সরকার নির্ধারিত দামের বেশিতে ডিম কিনতে হয়েছে তাদের। তারাও চান নির্ধারিত দামে বিক্রি করতে। কিন্তু বাড়তি দামে কেনায়, দাম বাড়িয়েই বিক্রি করতে হচ্ছে।

সরবরাহ বন্ধ থাকার দুদিন পর ডিম আসার খবরে রাতেই আড়তে ভিড় জমান অনেক খুচরা ব্যবসায়ী। তারাও বলছেন, পাইকারি পর্যায়ে দাম না কমায় ১৫ টাকা দরেই খুচরা বাজারে ডিম বিক্রি করতে হবে।

তবে মঙ্গলবার ভোক্তা অধিদফতরের সঙ্গে বৈঠক শেষে খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির আশ্বাস দিয়েছিলেন ব্যবসায়ীরা।

এর আগে, গত সেপ্টেম্বরে প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে উৎপাদক পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগির ডিমের দাম নির্ধারণ করে দেয়া হয় ১০ টাকা ৫৮ পয়সা। আর পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ হয় ১১ টাকা ০১ পয়সা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট