ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

করোনা শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ । ৪০৮ জন

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের, তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। বুধবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৩৮ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৪৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫৩টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।