ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনা ফের বাড়ছে, হাসপাতালে চালু হচ্ছে টেস্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুন ২০২৫, ২:০৮ বিকাল

Link Copied!

তিন বছর পর দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের মধ্য দিয়ে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে আবার চালু হচ্ছে করোনাভাইরাসের পরীক্ষা।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ বুধবার (১১ জুন) গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখান থেকেই করোনা পরীক্ষা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ দিনের মধ্যেই পরীক্ষার কার্যক্রম আবারও চালু করা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে এই পরীক্ষা চালু করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২১ সালের আগস্টে, দু’দিনে ২৬৪ জন করে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

২০২২ সালের পর দেশে করোনার প্রকোপ কমে গেলেও, সম্প্রতি আবার সংক্রমণ বাড়ছে। গত বৃহস্পতিবার দীর্ঘদিন পর করোনায় একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবার নতুন কিছু ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যেগুলো থাইল্যান্ড, চীন এবং ভারতের মতো দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দেশের সীমান্ত অঞ্চল ও বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। ভারতসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেখানে ভ্রমণে বিরত থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশেষজ্ঞরা মনে করছেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই বর্তমান পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম উপায়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট