ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ সকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গোলবাহার বেগম (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গোলবাহার বেগম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং এজাহার আহমদের মেয়ে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রেনটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশ দিয়ে অতিক্রম করার সময় গোলবাহার বেগম রেললাইনের ওপর পড়ে ট্রেনে কাটা পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা রেললাইনের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট