ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ওষুধের দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ ফেব্রুয়ারী ২০২৪, ২:৫১ বিকাল

Link Copied!

স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ওষুধের দাম যদি সহজলভ্য করা যায়। তাহলে সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করা যাবে। তবে, ওষুধের দাম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) : বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ডিভাইস বাইরে থেকে না নিয়ে এসে যদি দেশেই তৈরি করা যায়, তাহলে চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন প্রতিষ্ঠানকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

এ সময় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, যে ওষুধের কোয়ালিটি ভাল না, সেটা আসলে ওষুধ না। মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আগে।

দেশে ওষুধ শিল্পের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হচ্ছে। করোনার সময়ও পাঠিয়েছি। এখন আমাদের কোয়ালিটির ব্যাপারে গুরুত্ব দিতে হবে, বলেন পাপন।

সরকারকে সব সময় স্বাস্থ্যখাত নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ খাতে একসাথে কাজ না করলে বিপদ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা