ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে গঠিত ডিএনসিসির কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জুন ২০২৪, ১২:১৭ বিকাল

Link Copied!

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কারিগরি কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাঃ বেনজির আহমেদ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর অধ্যাপক ড. গোলাম ছারোয়ার, এছাড়াও মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির অন্যান্য প্রতিনিধিগণ সভায় অংশগ্রহন করেন।

উক্ত সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক ব্যবহৃত বিভিন্ন কীটনাশক এর কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মশক কর্মীদের দ্বারা নোভালিউরন লার্ভিসাইড এর বিতরন এবং ওভার দ্যা কাউন্টার ড্রাগ হিসেবে নোভালিউরন বিতরন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বুয়েট এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধি দল এআই এনাবেল স্মাটফোন বেইজড ভেক্টর সার্ভিল্যান্স এর উপর ‍প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আনবিক শক্তি কমিশিনের পরিচালক ডাঃ মাহফুজা খান বিভিন্ন ধরনের ট্র্যাপ নিয়ে আলোচনা করেন।

জৈবিক কীটনাশক বিটিআই এর প্রয়োগ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধা নদীর তীরে বর্জ্যের স্তূপ, দূষণের অভিযোগ দুই পৌরসভার বিরুদ্ধে

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ, আঘাতের শঙ্কা ২৮ অক্টোবর

চার দফায় ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমল সোনার দাম

PKSF, IAB to launch climate-smart house design competition

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip