ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ইন্ডিয়া লাইভে জটিল হৃদরোগ চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ দিলো বাংলাদেশ থেকে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৪, ৮:৫৯ বিকাল

Link Copied!

বিশ্বের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞগণসহ তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ভারতীয় উপমহাদেশে কার্ডিয়াক ইন্টারভেনশন এর সর্ব বৃহৎ কোর্স ‘ইন্ডিয়া লাইভ’। ভারতের নিউ দিল্লিতে ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ইন্ডিয়া লাইভ ২০২৪ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞদের প্রশিক্ষণের উদ্দেশ্যে আজ ৩ মার্চ ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথ ল্যাব থেকে অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক এর নেতৃত্বে একটি জটিল হৃদরোগের চিকিৎসা পদ্ধতি (এনজিওপ্লাস্টি প্রসিডিউর ) নিউ দিল্লীর মূল সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচার হয়।

উল্লেখ্য ২০০৯ সাল হতে আয়োজকদের আমন্ত্রণে অত্র প্রতিষ্ঠান নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিয়াক সম্মেলনে এ ধরনের জটিল হৃদরোগের চিকিৎসা পদ্ধতি সরাসরি সম্প্রচার করার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশর মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক বলেন, এ গৌরব শুধু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের না, এটি সমগ্র বাংলাদেশের।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা