ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

উন্নয়ন প্রকল্পের কারণে গাছ কাটলে তিন গুণ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ২:২৭ অপরাহ্ণ

Link Copied!

ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়-জলোচ্ছ্বাস বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখেই, যেকোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়ার সময় পরিবেশ রক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আর তাই উন্নয়ন প্রকল্পের কারণে গাছ কাটলে তিন গুণ লাগাতে হবে। সে অনুযায়ী কাজ করছে সরকার।

বুধবার (৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে আগারগাও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি। আরও বেশি করে বনায়নের উদ্যোগ আমাদের নিতে হবে। এরইমধ্যে ২৫ ভাগের মতো করতে পেরেছি। এদেশের মানুষকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। যেকোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কোনো কারণে গাছ কাটতে হলে তিনগুণ বেশি গাছ লাগাতে হবে, সে শর্তও জুড়ে দেওয়া হয়।

এসময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সরকারের উৎখাত আন্দোলনের নামে তারা যেমন মানুষকে যেমন হত্যা করেছে, তেমনি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে। আমরা যেখানে গাছ লাগাই, সেগুলো তারা ধ্বংস করেছে। এটাই দুর্ভাগ্যজনক। ধ্বংসযজ্ঞগুলো দেশের জন্য ক্ষতিকর।

২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে– ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা ; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।’ ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ – প্রতিপাদ্যে চলবে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ