ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

উত্তর-পূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ

Link Copied!

আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা বেড়ে শীত আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাত দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার যা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি। চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা ফের কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতি ও শুক্রবার রাতের তাপমাত্রা বাড়তে পারে কিন্তু দিনের তাপমাত্রা কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, পরবর্তী পাঁচ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

আরও পড়ুন

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত

ঢাকাসহ ৪৫ জেলার কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

পূবালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

আবারও বাড়ল স্বর্ণের দাম

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত